1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী রাতের আঁধারে আবাসন প্রকল্প থেকে ছয় পরিবারকে উচ্ছেদ: ঝোলানো হলো তালা নলডাঙ্গায় যৌথ অভিযান: মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী ফিফা অনূর্ধ্ব-১৫ টাইব্রেকারে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল

নলডাঙ্গায় যৌথ অভিযান: মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

 

 

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 

 

নাটোরের নলডাঙ্গা উপজেলার স্টেশন এলাকায় যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে মোঃ রাসেল (২৮) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

​দণ্ডপ্রাপ্ত মোঃ রাসেল নলডাঙ্গা উপজেলার বামনগ্রাম এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে।

 

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ২৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় নলডাঙ্গা স্টেশন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্ট বসিয়ে তাঁকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

 

 

​নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানার এএসআই মোঃ রুবেল আক্তার। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

 

 

​সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন, জনস্বার্থে ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com