1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী রাতের আঁধারে আবাসন প্রকল্প থেকে ছয় পরিবারকে উচ্ছেদ: ঝোলানো হলো তালা নলডাঙ্গায় যৌথ অভিযান: মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী ফিফা অনূর্ধ্ব-১৫ টাইব্রেকারে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নলডাঙ্গায় যৌথ অভিযান: মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

 

 

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 

 

নাটোরের নলডাঙ্গা উপজেলার স্টেশন এলাকায় যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে মোঃ রাসেল (২৮) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

​দণ্ডপ্রাপ্ত মোঃ রাসেল নলডাঙ্গা উপজেলার বামনগ্রাম এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে।

 

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ২৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় নলডাঙ্গা স্টেশন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্ট বসিয়ে তাঁকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

 

 

​নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানার এএসআই মোঃ রুবেল আক্তার। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

 

 

​সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন, জনস্বার্থে ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com