1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চুয়াডাঙ্গায় মাদক মামলায় শফিউল্লাহর যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের,সরঞ্জাম যাচ্ছে সব কেন্দ্রে রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: ৪ জন নিহত, ৩০ আহত চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত নওগাঁর পোরশায় বিভিন্ন আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতীর দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি? ৩৫ বলে সেঞ্চুরি, অভিষেকের ব্যাটে রেকর্ডের ঝড় নেত্রকোনার পাহাড়ী আদিবাসী জনগোষ্ঠীর জীবন মানেই নিত্যদিনের সংগ্রাম

চুয়াডাঙ্গায় মাদক মামলায় শফিউল্লাহর যাবজ্জীবন কারাদণ্ড

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শফিউল্লাহ (৬০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত শফিউল্লাহ আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর দক্ষিণপাড়ার মৃত জালাল উদ্দীনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

 

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ অক্টোবর শফিউল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে ২২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিটি অ্যাম্পুলে ২ মিলিলিটার করে মোট ৪৪ মিলিলিটার ইনজেকশনের আনুমানিক মূল্য ছিল ৬ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করা হয়। চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

 

রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। মাদকের বিস্তার রোধে এ রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা এ মামলার রায়কে মাদকবিরোধী কার্যক্রমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাষ্ট্রপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com