1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চুয়াডাঙ্গায় মাদক মামলায় শফিউল্লাহর যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের,সরঞ্জাম যাচ্ছে সব কেন্দ্রে রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: ৪ জন নিহত, ৩০ আহত চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত নওগাঁর পোরশায় বিভিন্ন আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতীর দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি?

ইবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

 

 

সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

 

সভায় প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার জন্য ১৯, ২০ ও ২৭ মার্চকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

 

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমানসহ ভর্তি কমিটির অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা। সভায় পরীক্ষার সময়সূচি নির্ধারণ ছাড়াও কেন্দ্র ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

 

উল্লেখ্য, ধর্মতত্ত্ব অনুষদের অধীন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য- এ চার বিভাগের পাশাপাশি আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নতুন দুটি বিভাগ- তুলনামূলক তাফসীর ও সিরাত আল-নাবাবিয়া-তেও শিক্ষার্থী ভর্তি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com