1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গায় পূজা মন্ডবে মেয়র প্রার্থী জাহিদের ১২ মণ মিষ্টি ও নগদ অর্থ প্রদান সিরাজগঞ্জে ২৯৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ২১ অক্টোবর আজকের নামাজের সময়সূচি ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল,ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার-২ রাণীশংকৈল ও হরিপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেনটাডল ও ইয়াবাসহ আটক-৮ রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী মান্দায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ সহিংসতা নয়, ন্যায়বিচার চাই’ স্লোগানকে সামনে রেখে  আমতলীতে মানববন্ধন সিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার  রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

সিরাজগঞ্জে ২৯৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

 

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্টঃ 

 

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মোছা. শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে সিরাজগঞ্জ সদর থানার তেলকুপি গ্রামের তেলকুপি ঈদগাহ মাঠসংলগ্ন কাঠেরপুল থেকে চান্দাইকোনাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি যাত্রীবাহী বাসে করে মাদক পরিবহন করছিলেন বলে জানিয়েছে এসআরবি-১২।

 

গ্রেপ্তার শাহনাজ ওরফে সাইনা বেগম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সোনাপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মৃত ওবিরুল।

 

এসআরবি-১২-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিনায়কের দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ২৯৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার নারী দীর্ঘদিন ধরে জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করে বিভিন্ন যানবাহনে পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২।

 

বুধবার (২১ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১২, সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পরিচালক ও অপারেশনস অফিসার মো. ফাহাদুজ্জামান আকন্দ।

 

এসআরবি-১২ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com