1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল,ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার-২ রাণীশংকৈল ও হরিপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেনটাডল ও ইয়াবাসহ আটক-৮ রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী মান্দায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ সহিংসতা নয়, ন্যায়বিচার চাই’ স্লোগানকে সামনে রেখে  আমতলীতে মানববন্ধন সিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার  রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা আমতলীতে দুর্গাপূজার কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নওগাঁর পোরশায় রিং জাল বসানোকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবকের মৃত্যু  নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চান:প্রধানমন্ত্রী

মান্দায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

 

 

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

 

নওগাঁর মান্দা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকগৌরী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এতে পুকুরের রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ থেকে ৩০ মণ মাছ মরে ভেসে ওঠে।
ক্ষতিগ্রস্ত মাছচাষি মোজাম্মেল হক ওই গ্রামের তৈয়ম আলীর ছেলে। এ ঘটনায় তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

ভুক্তভোগী মোজাম্মেল হক জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আবুল হোসেন ও আব্দুর রশিদ গংদের সঙ্গে তাঁদের জমিজমা নিয়ে বিরোধ চলছে। এরই জেরে সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁর পুকুরে বিষ প্রয়োগ করে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, গভীর রাতে পুকুরের মাছ ছটফট করতে দেখে স্থানীয় লোকজন তাঁকে খবর দেন। সকালে পুকুরে গিয়ে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মরে ভেসে থাকতে দেখেন। এতে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে মোজাম্মেল হক বলেন, ‘শত্রুতাবশত প্রতিপক্ষের লোকজন এভাবে বিষ ঢেলে আমার অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি করল। আমি এই জঘন্য অপরাধের সঠিক বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত আবুল হোসেন ও আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com