
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দে ভারাংগা, ভূইয়াপাড়া মদীনাতুল উলুম নূরানী হাফিজিয়া ক্বওমী মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার উপজেলার ঝাঐল ইউনিয়নের ভারাংগা ও ভুঁইয়াপাড়া মদীনাতুল উলুম নূরানী হাফিজিয়া ক্বওমী মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
স্থানীয় মুরুব্বি মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও ঝাঐল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রেজাতে রাব্বি উথান, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারিক সরকার, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম মন্ডল, অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ শামিম রেজা প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক, শার্মিলা রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদুর রহমান মিঞা, ঝাঐল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল, সাবেক দপ্তর সম্পাদক স্বপন সেখ, ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন প্রতীকসহ কামারখন্দ উপজেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।