1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি  রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার: দেয়ালে লেখা ‘আজ থেকে এই গল্প শেষ’ পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল গৃহবধূর তাড়াশে দুর্গামন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী   বেনাপোল আইসিপি সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব,তীব্র যানজট নওগাঁর পোরশায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান তাড়াশে ১৯ মামলার কুখ্যাত গরু চোর লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেফতার

রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি ও চান্দাইকোনা বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ, বিদেশি প্রসাধনসামগ্রীর লেবেলে আমদানি ও বিএসটিআইয়ের ছাড়পত্রসংক্রান্ত তথ্য না থাকা এবং পণ্যের মোড়কজাত বিধিমালা অনুসরণ না করার অপরাধে এ জরিমানা করা হয়।

 

 

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

 

 

অভিযান সূত্রে জানা যায়, নিমগাছি ও চান্দাইকোনা বাজারের ফল, বেকারি, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে তদারকি করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে সাথী বেকারির মালিক মোছা. কুলসুম আরাকে ২০ হাজার টাকা, বেলি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের মালিক মো. জাকির হোসেনকে ৪০ হাজার টাকা এবং জিয়াসমিন শোরুমের মালিক মো. জাহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়। এ ধরনের পরিবেশে উৎপাদিত খাদ্যপণ্য মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। পাশাপাশি বিদেশি কসমেটিকসের লেবেলে আমদানি ও বিএসটিআইয়ের ছাড়পত্রসংক্রান্ত তথ্য না থাকা এবং পণ্যের মোড়কজাত বিধিমালা না মানার বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়।

 

 

পরে বাজারের বিভিন্ন দোকানে ফল, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কার্যক্রম তদারকি করা হয়।

 

 

অভিযানে রায়গঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো. ইব্রাহিম হোসেন, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)-এর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

 

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com