1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত ধামইরহাটে বৃদ্ধা হত্যার রহস্য উদ্‌ঘাটন, ছোট ভাই-ভাবীসহ গ্রেপ্তার ৫ চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের সংবাদ সম্মেলন প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ড.জিয়াউদ্দিন হায়দার নলডাঙ্গায় পূজা মন্ডবে মেয়র প্রার্থী জাহিদের ১২ মণ মিষ্টি ও নগদ অর্থ প্রদান সিরাজগঞ্জে ২৯৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ২১ অক্টোবর আজকের নামাজের সময়সূচি ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল,ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার-২

তাড়াশে ১৯ মামলার কুখ্যাত গরু চোর লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

 

 

তাড়াশ ( সিরাজগঞ্জ)প্রতিনিধি 

 

 

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১৯টি মামলার এজাহারভুক্ত কুখ্যাত গরু চোর মো. লিটন শেখকে (৫০) গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ।

গতকাল রাতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন শেখ তাড়াশ পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকার মৃত তফের শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, লিটন শেখ দীর্ঘদিন ধরে তাড়াশসহ আশেপাশের বিভিন্ন এলাকায় গরু চুরির সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানা পুলিশের একটি চৌকস দল আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, “১৯ মামলার কুখ্যাত আসামি লিটন শেখকে গতকাল রাতে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। চুরির সিন্ডিকেট ও তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”

ওসি আরও জানান, আইনগত ও আইনি প্রক্রিয়ার কার্যক্রম শেষ করে আজ দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com