1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ সিংড়ায় ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত ট্রাম্পের পরা ভাইরাল স্যুট নারায়ণগঞ্জে তৈরি, দাবি পোশাক কারখানার এমডির ঝালকাঠির নলছিটিতে মন্ডপে মন্ডপে চলছে দেবীদূর্গাকে বরণের প্রস্তুতি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ সংগঠনের গঠনতন্ত্র না মানায় তাড়াশ-রায়গঞ্জ স্বেচ্ছাসেবক লীগের কমিটি স্থগিত ১১ অক্টোবর আজকের নামাজের সময়সূচি মানচিত্রে নদী, বাস্তবে বিপন্ন – রায়গঞ্জে ফুলজোড় নদী উদ্ধারে এলাকাবাসীর দাবি নাসিরনগরে ওরছের দান ২০০ অসহায় মানুষের মাঝে বিতরণ মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি

কুড়িগ্রাম সিটিজেন জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ ও নতুন কমিটি ঘোষণা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

 

 

মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি

 

 

নাগরিক সাংবাদিকতাকে সুসংগঠিত রূপ দিতে এবং তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কুড়িগ্রাম সিটিজেন জার্নালিস্ট ক্লাব’ (কেসিজেসি)। একই সঙ্গে এক আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন এম. রশিদ আলী এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর।

 

 

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলা গেটসংলগ্ন কেসিজেসি কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সিএসও হাবের সভাপতি সাইদা ইয়াসমিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ।

 

 

এ সময়ে কুড়িগ্রাম সিটিজেন জার্নালিস্ট ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত নবগঠিত কমিটিতে ভলেন্টিয়ার নিউজ২৪-এর চেয়ারম্যান এম. রশিদ আলী সভাপতি এবং চ্যানেল এস-এর প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। সহসভাপতি পদে দায়িত্ব পেয়েছেন দৈনিক ভোরের ডাকের জাকারিয়া মিঞা ও আসাদুজ্জামান।

 

 

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দৈনিক সরেজমিন বার্তার চয়ন কুমার সেন ও মো. রাজু আহমেদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি হাসান মাহমুদ জয়, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. বজলুর জামান বিপ্লব এবং প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন আসিফ। এ ছাড়া কমিটির অন্যান্য পদেও সম্মানিত সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

 

 

আয়োজকরা জানান, অ্যাকশনএইড বাংলাদেশ (ActionAid Bangladesh)-এর ‘সুশীল’ প্রকল্পের আওতায় বিজেইএম (BJEM)-এর মাধ্যমে নাগরিক সাংবাদিকতা বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণের ধারাবাহিকতায় কুড়িগ্রামে এই ক্লাবের আত্মপ্রকাশ ঘটলো।

 

 

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে নাগরিক সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। সমাজের অনিয়ম, দুর্ভোগ, সাধারণ মানুষের সত্য ঘটনা ও তৃণমূলের অপ্রকাশিত খবরগুলো দ্রুত প্রকাশ্যে আনতে সচেতন নাগরিকদের এই সাংবাদিক চর্চা ইতিবাচক ভূমিকা রাখে। ‘সত্য, ন্যায় এবং জনস্বার্থ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে কাজ করে যাবে কুড়িগ্রাম সিটিজেন জার্নালিস্ট ক্লাব। সাংবাদিকতার পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার আদায় ও জনস্বার্থে ক্লাবটি কার্যকর অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নতুন কমিটির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com