1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের পরা ভাইরাল স্যুট নারায়ণগঞ্জে তৈরি, দাবি পোশাক কারখানার এমডির ঝালকাঠির নলছিটিতে মন্ডপে মন্ডপে চলছে দেবীদূর্গাকে বরণের প্রস্তুতি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ সংগঠনের গঠনতন্ত্র না মানায় তাড়াশ-রায়গঞ্জ স্বেচ্ছাসেবক লীগের কমিটি স্থগিত ১১ অক্টোবর আজকের নামাজের সময়সূচি মানচিত্রে নদী, বাস্তবে বিপন্ন – রায়গঞ্জে ফুলজোড় নদী উদ্ধারে এলাকাবাসীর দাবি নাসিরনগরে ওরছের দান ২০০ অসহায় মানুষের মাঝে বিতরণ মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুটেক্স সিরাজগঞ্জের কামারখন্দে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ জন আটক

ট্রাম্পের পরা ভাইরাল স্যুট নারায়ণগঞ্জে তৈরি, দাবি পোশাক কারখানার এমডির

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরা নেভি ব্লু স্যুটটি বাংলাদেশে তৈরি বলে দাবি করেছেন নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরীফ জহির। তার দাবি, স্যুটটি বাংলাদেশের তৈরি হলে তা দেশের পোশাকশিল্পের দক্ষতা ও প্রতিযোগিতামূলক উৎপাদন সক্ষমতারই প্রতিফলন। তবে স্যুটটির উৎপাদনস্থল নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।

 

 

গত সোমবার (৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের গ্র্যান্ড আইল্যান্ডে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ শীর্ষক এক সমাবেশে স্যুটটি পরে উপস্থিত হন ট্রাম্প। টেক্সটাইল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সমাবেশের একপর্যায়ে তিনি জ্যাকেটটি খুলে ফেললে পোশাকটির উৎপাদনকারী দেশ নিয়ে আলোচনা শুরু হয়।

 

 

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের পরা স্যুটটি বাংলাদেশ অথবা চীনে তৈরি হয়ে থাকতে পারে। যুক্তরাষ্ট্রে উৎপাদনশিল্প ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্পের পরনে আমদানি করা পোশাক থাকার বিষয়টিও প্রতিবেদনে উঠে আসে।

 

 

এমন প্রেক্ষাপটে স্যুটটি বাংলাদেশে তৈরি বলে দাবি করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির।

 

 

তিনি বলেন, ‘একজন ধনকুবের প্রেসিডেন্ট যখন গর্বের সঙ্গে বাংলাদেশে তৈরি সাশ্রয়ী দামের স্যুট পরেন, তখন তা বাংলাদেশের কারিগরি দক্ষতা ও সাশ্রয়ী উৎপাদন সক্ষমতার পরিচয় বহন করে।’

 

 

শরীফ জহিরের ভাষ্য, বিষয়টি তাদের প্রতিষ্ঠানের দক্ষ কর্মীদের জন্য গর্বের। একই সঙ্গে এটি বাংলাদেশের বিশ্বমানের পোশাকশিল্পের সাফল্যেরও প্রতিফলন।

 

 

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেড পুরুষদের স্যুট, জ্যাকেট, ওভারকোট ও ট্রাউজারসহ বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন করে। প্রায় পাঁচ লাখ বর্গফুট আয়তনের কারখানাটিতে আধুনিক কাটিং, সেলাই ও প্রেসিং প্রযুক্তি ব্যবহার করা হয়।

 

 

প্রতিষ্ঠানটির দাবি, কারখানায় স্বয়ংক্রিয় উৎপাদনব্যবস্থার পাশাপাশি পোশাক পরিবহন ও সংরক্ষণেও আধুনিক প্রযুক্তি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com