1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ সিংড়ায় ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত ট্রাম্পের পরা ভাইরাল স্যুট নারায়ণগঞ্জে তৈরি, দাবি পোশাক কারখানার এমডির ঝালকাঠির নলছিটিতে মন্ডপে মন্ডপে চলছে দেবীদূর্গাকে বরণের প্রস্তুতি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ সংগঠনের গঠনতন্ত্র না মানায় তাড়াশ-রায়গঞ্জ স্বেচ্ছাসেবক লীগের কমিটি স্থগিত ১১ অক্টোবর আজকের নামাজের সময়সূচি মানচিত্রে নদী, বাস্তবে বিপন্ন – রায়গঞ্জে ফুলজোড় নদী উদ্ধারে এলাকাবাসীর দাবি নাসিরনগরে ওরছের দান ২০০ অসহায় মানুষের মাঝে বিতরণ মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি

চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গায় জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম তারিক উজ জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ লুৎফুন নাহার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। এবং পুলিশ সুপার খন্দকার গোলাম শাহরিয়ার।

 

 

সভায় জেলার বর্তমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত পর্যালোচনার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, মাদক নিয়ন্ত্রণ এবং শহরের দীর্ঘস্থায়ী যানজট নিরসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় সীমান্ত জেলা হওয়ায় চুয়াডাঙ্গায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ও পুলিশকে আরও তৎপর হওয়ার নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়। শহরের প্রধান সড়কগুলোতে যানজট কমাতে এবং অবৈধ পার্কিং বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার তাগিদ দেওয়া হয়। প্রযুক্তির অপব্যবহার রোধে এবং গুজব ছড়িয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা বলা হয়। বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয় যাতে সাধারণ মানুষ সঠিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলার প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। সভায় যেসব বিষয় নিয়ে আলোচনা হয়—ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপগুলো চিহ্নিত করে সেখানে পুলিশ ও আনসার সদস্যের পর্যাপ্ত উপস্থিতি নিশ্চিত করা। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের উসকানিমূলক প্রচারণা ও গুজব প্রতিরোধে কঠোর সতর্কতা অবলম্বন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন,জেলা সিভিল সার্জন ডাক্তার হাদী জিয়াউদ্দিন আহমেদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহআলম সনি প্রমুখ

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com