1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

সিংড়ায় ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

 

 

 

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি

 

 

নাটোরের সিংড়ায় মাল বোঝাই ট্রাকের ধাক্কায় হাসিব সরদার (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হাসিব সরদার উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পারুহার পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার আবুল সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোররাতে ভ্যানে করে মাছ বিক্রির উদ্দেশ্যে রনবাঘায় যান হাসিব। মাছ বিক্রি শেষে ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে নাটোর থেকে ছেড়ে আসা মাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাসিবের মৃত্যু হয়।

 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com