1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ সিংড়ায় ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত ট্রাম্পের পরা ভাইরাল স্যুট নারায়ণগঞ্জে তৈরি, দাবি পোশাক কারখানার এমডির ঝালকাঠির নলছিটিতে মন্ডপে মন্ডপে চলছে দেবীদূর্গাকে বরণের প্রস্তুতি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ সংগঠনের গঠনতন্ত্র না মানায় তাড়াশ-রায়গঞ্জ স্বেচ্ছাসেবক লীগের কমিটি স্থগিত ১১ অক্টোবর আজকের নামাজের সময়সূচি মানচিত্রে নদী, বাস্তবে বিপন্ন – রায়গঞ্জে ফুলজোড় নদী উদ্ধারে এলাকাবাসীর দাবি নাসিরনগরে ওরছের দান ২০০ অসহায় মানুষের মাঝে বিতরণ মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি: জেলা প্রশাসক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

 

 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সম্পন্ন করতে হবে। পূজা চলাকালীন পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহানের সভাপতিত্বে সভায় উপজেলার ৫৫টি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সভায় আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহসভাপতি নুর নবী, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমেন্দ মালাকার ও সাধারণ সম্পাদক গৌর চন্দ্রসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

 

আলোচনা শেষে উপজেলার ৫৫টি পূজামণ্ডপে উৎসবের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com