1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বেনাপোল ও আমড়াখালীতে বিজিবির অভিযান, আটক ১২ লাখ টাকার পণ্য ভূঞাপুরে মসজিদে মুসুল্লির মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগ, আটক ১ বুটেক্সের ডাই কেম এক্সপো শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু রায়গঞ্জে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রায়গঞ্জে ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, আটক ২ ফুলবাড়ী সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে হত্যা মামলার আসামি আটক রায়গঞ্জে কাঁচামাল ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ রায়গঞ্জে ওজন বাড়াতে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ ট্রেনের ধাক্কায় নলডাঙ্গায় অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু

বুটেক্সের ডাই কেম এক্সপো শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

 

 

 

বুটেক্স প্রতিনিধি

 

 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ওয়েট প্রসেস ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী ‘বুটেক্স-আইটিইটি ডাই কেম এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি হয়েছে।

 

দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিল আধুনিক ডাইং শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ, পণ্যের গুণগত মান এবং উৎপাদন ব্যয় অপটিমাইজেশন নিয়ে প্যানেল আলোচনা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ‘ডাইস অ্যান্ড কেমিক্যালস ইন মডার্ন ডাইং: ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জেস, কোয়ালিটি অ্যান্ড কস্ট অপ্টিমাইজেশন’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়।

 

আলোচনায় সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মো. মামুন কবির। প্যানেল আলোচনায় অংশ নেন মাইক্রোফাইবার গ্রুপের টেকনিক্যাল ও মার্কেটিং পরিচালক প্রকৌশলী মো. মুখলেছুর রহমান খান, আহসান গ্রুপের নির্বাহী পরিচালক রেজাউল করিম রেজা, এম. এন. ডাইং ও মোশাররফ গ্রুপের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম লিটন, মাসকো গ্রুপের জেনারেল ম্যানেজার রেজাউল হাসান এবং ইম্পেরিয়াল-এর উপদেষ্টা তারিক উল ইসলাম। এরপর ছিল পোস্টার উপস্থাপনা আয়োজন যেখানে শিক্ষার্থীরা টেক্সটাইল কেমিস্ট্রি, পরিবেশ সংরক্ষণ, টেকসই প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনসংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

 

 

পরে অনুষ্ঠিত হয় এক্সপোর সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিইটি বাংলাদেশের সভাপতি প্রকৌশলী এনায়েত হোসেন ও মহাসচিব প্রকৌশলী এ এস এম হাফিজুর রহমান নিক্সন এবং সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম।

 

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আজকের এই আয়োজন শিক্ষার্থীদের জন্য কেমিক্যাল শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরি করছে, যা তাদের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। আমরা সবাই মিলে আমাদের দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই এবং দেশপ্রেম বুকের মধ্যে ধারণ করে সামনে আগাতে চাওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা সরকারের পক্ষ থেকে জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ, কারণ আমরা ক্ষমতার চেয়ে দায়বদ্ধতা এবং জনগণের স্বার্থ রক্ষাকে প্রধান বলে মনে করি।“

 

 

সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম বলেন, “সংসদ সদস্য হিসেবে দায়িত্বশীল শিল্পায়নের লক্ষ্যে আমার একটি বৃহত্তর দায়বদ্ধতা রয়েছে। আমাদের শিল্পের উন্নয়ন এখন শুধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর সাথে পরিবেশবান্ধব প্রযুক্তি ও সাসটেইনেবল টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং যুক্ত করতে হবে। একাডেমিয়ার গবেষণাগুলো যেমন উৎপাদন লাইনে পৌঁছাবে, তেমনি শিল্পের সমস্যাগুলোও বিশ্ববিদ্যালয়ের গবেষণার বিষয়বস্তু হয়ে উঠবে।  শিক্ষার্থীদের মেধা, সততা ও পরিশ্রম করার মানসিকতাই হবে আগামী বাংলাদেশের টেক্সটাইল শিল্পের মূল ভিত্তি।”

 

 

প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, “আইটিইটি ভবিষ্যতেও বুটেক্সের বিভিন্ন ক্লাব, বিশেষ করে ওয়েট প্রসেসিং ক্লাবের সাথে তাদের সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখবে। আইইবির নেতৃবৃন্দের মতে, প্রদর্শনীটি আয়োজনের দিক থেকে আন্তর্জাতিক ‘আইটিএমএ’ এক্সপোর মতো জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয় মনে হয়েছে।”

 

এছাড়া বুটেক্সের নতুন নতুন উন্নয়নমূলক কাজের প্রশংসা করে উপাচার্যের যেকোনো উদ্যোগে আইটিটির পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

 

 

এ. এস. এম হাফিজুর রহমান নিক্সন বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো শুধুমাত্র ডায়িং ও টেক্সটাইল কেমিক্যালের ওপর এই দুই দিনব্যাপী এক্সপো অনুষ্ঠিত হয়েছে, যা শিক্ষার্থীদের শিল্পের সর্বশেষ উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে সরাসরি জ্ঞান অর্জনে সহায়তা করবে। টেক্সটাইল প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে শিক্ষার্থীদের খাপ খাওয়াতে এবং ভবিষ্যতে অগ্রসর জ্ঞান নিয়ে শিল্পে যুক্ত হতে পাঠ্যপুস্তকের বাইরে এই ধরনের শিল্প-শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ ও এক্সপো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

 

 

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সংযোগ বৃদ্ধি ও শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। আমদানি নির্ভরতা কমাতে ও উৎপাদন খরচ সাশ্রয়ে দেশেই ডাইস-কেমিক্যাল তৈরির জন্য একটি ‘কেমিক্যাল ভিলেজ’ গড়ে তোলা প্রয়োজন। বিদেশ থেকে কেমিক্যাল আমদানি না করে দেশেই ম্যানুফ্যাকচারিং করা সম্ভব হলে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। ফলে প্রতিবছর বিদেশে চলে যাওয়া কোটি কোটি ডলার সাশ্রয় করে তা দেশের অর্থনীতিতে রাখা সম্ভব হবে।”

 

 

সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ এক্সপোর সমাপ্তি ঘটে। টেক্সটাইল শিল্পের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, শিল্পের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান এবং টেকসই টেক্সটাইল শিল্পের সম্ভাবনা তুলে ধরার লক্ষ্য নিয়ে এ এক্সপোর আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com