1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বেনাপোল ও আমড়াখালীতে বিজিবির অভিযান, আটক ১২ লাখ টাকার পণ্য ভূঞাপুরে মসজিদে মুসুল্লির মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগ, আটক ১ বুটেক্সের ডাই কেম এক্সপো শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু রায়গঞ্জে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রায়গঞ্জে ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, আটক ২ ফুলবাড়ী সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে হত্যা মামলার আসামি আটক রায়গঞ্জে কাঁচামাল ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ রায়গঞ্জে ওজন বাড়াতে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ ট্রেনের ধাক্কায় নলডাঙ্গায় অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু

ভূঞাপুরে মসজিদে মুসুল্লির মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগ, আটক ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

 

 

মোঃ আব্দুর রহীম মিঞা,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই চরপাড়া জামে মসজিদে মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগে মো. বিপ্লব নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন মোটর সাইকেল মালিক। পরে তাকে এলাকার জনতার সহযোগিতায় ভূঞাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।আটক মো. বিপ্লব গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত শাহজাহান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মটর সাইকেল মালিক ভারই চরপাড়া জামে মসজিদের জুম্মার নামাজ আদায় করতে যান। তিনি গাড়ী তালা বন্ধ করে মসজিদের রওনা হন এবং পিছনের দিকে তাকান।এমন সময় দেখা যায় এক লোক তার মোটর সাইকেলের কাছে এসে দাঁড়ান। লোকটিকে দেখে তার সন্দোহ হলে তিনি নামাজ পড়া থেকে বিরত হয়ে গাড়ীটি দিকে নজর রাখেন। কিছুক্ষণ পরেই তিনি দেখতে পান তার গাড়ীর তালা ভাঙ্গতে। েপরে তিনি দৌড়ে গিয়ে চোরকে ঝাপটে ডাকা-ডাকি শুরু করলে এলাকা বাসির সহযোগিতায় মোটরসাইকেল চোরকে আটক করেন। পরে তাকে ভূঞাপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

 

এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম সত্যতা স্বীকার করে বলেন ভারই চরপাড়া জামে মসজিদের জুম্মার নামাজের পর মোটর সাইকেল চোর সন্দেহে জনতা একজনকে আটক করে থানা পুলিশে হাতে তুলে দেন তিনি এখন পর্যন্ত থানা হাজতে আছেন এবং পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com