1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বেনাপোল ও আমড়াখালীতে বিজিবির অভিযান, আটক ১২ লাখ টাকার পণ্য ভূঞাপুরে মসজিদে মুসুল্লির মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগ, আটক ১ বুটেক্সের ডাই কেম এক্সপো শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু রায়গঞ্জে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রায়গঞ্জে ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, আটক ২ ফুলবাড়ী সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে হত্যা মামলার আসামি আটক রায়গঞ্জে কাঁচামাল ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ রায়গঞ্জে ওজন বাড়াতে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ ট্রেনের ধাক্কায় নলডাঙ্গায় অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু

রায়গঞ্জে ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, আটক ২

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক কাঁচামাল ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ ১৪ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর শনাক্ত করা দুই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

শুক্রবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়া দিগর গ্রামে প্রদীপের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

 

 

 

আহত ব্যবসায়ীর নাম মো. সুলতান শেখ (৩২)। তিনি ওই গ্রামের বারিক শেখের ছেলে। পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন ধরনের কাঁচামাল কেনার উদ্দেশ্যে তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার ধুলাউড়ি হাটে যাচ্ছিলেন।

 

 

 

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পথে ৩ থেকে ৪ জন ব্যক্তি তাঁর মুখ ও গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে অচেতন করেন। পরে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে তাঁর সঙ্গে থাকা ২ লাখ ১৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

 

 

 

পরে চেতনা ফিরে পেয়ে সুলতান চিৎকার করলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তাঁকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

 

 

 

খবর পেয়ে রায়গঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ভুক্তভোগী দুজনকে শনাক্ত করলে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন আক্তার হোসেন (১৯) ও মো. রিফাত (২০) নামে দুই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তাঁরা দুজনই দাথিয়া দিগর গ্রামের বাসিন্দা।

 

 

 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com