1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে হত্যা মামলার আসামি আটক রায়গঞ্জে কাঁচামাল ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ রায়গঞ্জে ওজন বাড়াতে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ ট্রেনের ধাক্কায় নলডাঙ্গায় অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে ঝালকাঠি জেলা বিএনপির মতবিনিময় সভা চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ৯ অক্টোবর আজকের নামাজের সময়সূচি রংপুরে ৪ খুনে খেজুর শসা ও সিগারেটে আসামিদের ডিএনএ মিল পেল ফরেনসিক ল্যাব জীবননগরে পুলিশের মাদক বিরোধী অভিযান ৪৫৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার- আটক- ১

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে হত্যা মামলার আসামি আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি

 

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত মাহবুব আলম (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তাঁকে আটক করা হয়। মাহবুব আলম কুষ্টিয়া সদর থানার যুগিয়া দরগাপাড়া এলাকার আনসার শেখের ছেলে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৫ আগস্ট কুষ্টিয়া সদর থানায় দায়ের করা একটি মামলায় মাহবুব আলমের নাম রয়েছে। মামলাটির এফআইআর নম্বর ১২ এবং জিআর নম্বর ৩১৪। মামলায় মারামারি, বেআইনি জমায়েত, বাধা প্রদান ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এ মামলার পরিপ্রেক্ষিতে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল বলে জানা গেছে।

 

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় মাহবুব আলমের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার তথ্য পাওয়া যায়। পরে তাঁকে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মামলা রয়েছে। ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটকের পর দর্শনা থানা পুলিশের হেফাজতে দেয়। বিষয়টি কুষ্টিয়া পুলিশকে জানানো হয়েছে। কুষ্টিয়া থেকে পুলিশ এলে তাঁকে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com