
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক মামলায় তিন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রায়গঞ্জের ধানগড়া পশ্চিমপাড়ার মো. জাহিদুল ইসলামের ছেলে মো. আবুল কালাম আজাদ (২৮), ব্রহ্মগাছা ইউনিয়নের চক মোহনবাড়ি এলাকার কামরুল হাসান শেখের স্ত্রী মোছা. রাবেয়া খাতুন এবং বাকাই গ্রামের আয়নাল হকের ছেলে মো. গোলবার হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদকে পারিঃ ডিং-৩১/২২ মামলার ওয়ারেন্টের ভিত্তিতে, রাবেয়া খাতুনকে সি.আর. ২১৬/২০৬ (সদর) মামলায় এবং গোলবার হোসেনকে এনজিআর ১৬/২৫ (রায়) মামলার ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, মামলার এজাহারভুক্ত আসামিদের কে গ্রেপ্তার পরে তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।