
খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আইএফআইসি ব্যাংক পাঁচ দশকের দীর্ঘ যাত্রায় আস্থা, অঙ্গীকার, উদ্ভাবন ও গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নিজেদের অবস্থান তৈরি করেছে। এই দীর্ঘ পথচলায় গ্রাহকদের আস্থা ও অংশীদারিত্বকে ব্যাংকের অগ্রগতির অন্যতম প্রধান শক্তি।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় আইএফআইসি ব্যাংক ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আইএফআইসি ব্যাংক নাসিরনগর উপজেলা শাখার অফিসার ইনচার্জ আবু হেনা মোঃ রুকনুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক রণাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদির
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিজ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য তাজমহল, ব্যাংক অফিসার তাহসিন চৌধুরী জেরিন, দৈনিক বাংলাদেশ সংবাদ এর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশের সার্বিক উন্নতি ও অগ্রগতি এবং আইএফআইসি ব্যাংকিং কার্যক্রম উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের প্রেস ইমাম হাফেজ মোঃ অলিউল্লাহ।
পাঁচ দশকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে আইএফআইসি ব্যাংক। পরিবর্তিত সময়ের সঙ্গে গ্রাহকদের প্রয়োজন ও প্রত্যাশা পূরণে ব্যাংকটি ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, আইএফআইসি ব্যাংকের ৫০ বছরের এই মাইলফলক উদযাপনে গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে স্মরণীয় হয়ে উঠবে।