1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল-দই উৎপাদন, জরিমানা ২ লাখ ৪০ হাজার টাকা রায়গঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ব্যাগ, ল্যাপটপ-ক্যামেরা নিয়ে উধাও যুবক অপরাধ দমনে শ্রেষ্ঠ পরিদর্শকের স্বীকৃতি পেলেন রাকিবুল হাসান জেলার শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপারের সম্মাননা পেলেন নাজরান রউফ সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নলছিটিতে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ত্রাণের চাল বিতরণ নাসিরনগরে দুর্গোৎসবকে ঘিরে শেষ মুহূর্তের রং তুলিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা চুয়াডাঙ্গায় জব্দ করা সার ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি নেত্রকোণার মদনে বিদ্যালয় ভবন রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ

নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ব্যাগ, ল্যাপটপ-ক্যামেরা নিয়ে উধাও যুবক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

 

 

নাটোর প্রতিনিধি 

 

নাটোর রেলস্টেশনে এক জার্মান পর্যটকের ব্যাগ, ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে উধাও হয়েছে এক যুবক। এ ঘটনায় ভুক্তভোগী ক্রিল ল্যান্ডার উইবার নামে ওই পর্যটক নাটোর সদর থানায় অভিযোগ করেছেন। বুধবার বিকেল ৫ টার দিকে নাটোর রেলস্টেশনে এই ঘটনা ঘটে।

ইউক্রেন বংশোদ্ভূত ক্রিল ল্যান্ডার জানান, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে করে নাটোর রেলস্টেশনে আসেন তিনি। ভারত যাওয়ার উদ্দেশ্যে দর্শনা স্টেশনের দিকে যাওয়ার কথা ছিল তার। নাটোর স্টেশনে নেমে ওয়েটিং রুমে অবস্থানের সময় এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়।

একপর্যায়ে ওই যুবক কৌশলে ক্রিল ল্যান্ডারের ব্যাগ, ল্যাপটপ ও ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে সটকে পড়ে। পরে সবকিছু হারিয়ে নাটোর রেলস্টেশনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

রেলকর্মীদের পরামর্শে রাতে নাটোর সদর থানার পুলিশের শরণাপন্ন হন ওই পর্যটক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, ঘটনাস্থল তাদের থানার আওতাধীন না হলেও বিদেশি পর্যটকের বিষয়টি বিবেচনায় নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com