1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল-দই উৎপাদন, জরিমানা ২ লাখ ৪০ হাজার টাকা রায়গঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ব্যাগ, ল্যাপটপ-ক্যামেরা নিয়ে উধাও যুবক অপরাধ দমনে শ্রেষ্ঠ পরিদর্শকের স্বীকৃতি পেলেন রাকিবুল হাসান জেলার শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপারের সম্মাননা পেলেন নাজরান রউফ সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নলছিটিতে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ত্রাণের চাল বিতরণ নাসিরনগরে দুর্গোৎসবকে ঘিরে শেষ মুহূর্তের রং তুলিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা চুয়াডাঙ্গায় জব্দ করা সার ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি নেত্রকোণার মদনে বিদ্যালয় ভবন রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ

সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে পদচ্যুত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

 

 

 

 

 

 

 

বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তৌহিদুল ইসলাম ফিরোজ পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

তিনি ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত ওই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ওই বছরই অন্তর্বর্তীকালীন সরকার আমলে অন্যান্যদের মতো তাকেও পদচ্যুত করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বেতকান্দি নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

একটি বিস্ফোরক মামলার তদন্তে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com