1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল-দই উৎপাদন, জরিমানা ২ লাখ ৪০ হাজার টাকা রায়গঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ব্যাগ, ল্যাপটপ-ক্যামেরা নিয়ে উধাও যুবক অপরাধ দমনে শ্রেষ্ঠ পরিদর্শকের স্বীকৃতি পেলেন রাকিবুল হাসান জেলার শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপারের সম্মাননা পেলেন নাজরান রউফ সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নলছিটিতে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ত্রাণের চাল বিতরণ নাসিরনগরে দুর্গোৎসবকে ঘিরে শেষ মুহূর্তের রং তুলিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা চুয়াডাঙ্গায় জব্দ করা সার ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি নেত্রকোণার মদনে বিদ্যালয় ভবন রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ

নলছিটিতে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ত্রাণের চাল বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

 

 

রাজীব কুমার মালো ,ঝালকাঠি প্রতিনিধি:

 

ঝালকাঠির নলছিটিতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় দুর্গাপূজা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি নলছিটি- ২ আসনের মাননীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

 

সভাপতিত্ব করেন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ড।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো. আনিচুর রহমান খান হেলাল, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু,নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান সোহাগ, নলছিটি উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা,নলছিটি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পলাশ সজ্জনসহ আরো উপস্থিত ছিলেন পৌরসভা, ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

 

 

সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও সড়ক ব্যবস্থাপনা এবং পূজার সার্বিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং উপজেলার ২২টি পূজামণ্ডপে ৬০০ শতকেজি করে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওবায়দুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com