1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

ইতালিতে হামলার ঘটনায় বাঁধনের মামলা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

অনলাইন ডেস্ক 

 

 

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভেনিসের পিয়াচ্ছা লে রোমা পুলিশ স্টেশনে গিয়ে মামলা করেন তিনি। এ সময় প্রায় তিন ঘণ্টা থানায় অবস্থান করেন অভিনেত্রী।

 

 

 

জানা গেছে, ঘটনার ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের সবার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার সময় ইতালিতে বাংলাদেশের মিলান কনস্যুলেটের একটি প্রতিনিধিদল বাঁধনের সঙ্গে ছিল। ঘটনার ভিডিওচিত্রও পুলিশকে সরবরাহ করা হয়েছে।

 

 

 

 

এর আগে মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাঁধন জানান, মামলা দায়ের না করে তিনি ভেনিস ছাড়বেন না। একই সঙ্গে সোমবারের ঘটনার পর ইতালির পুলিশ তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে বলেও জানান তিনি। বর্তমানে ভেনিসেই অবস্থান করছেন এই অভিনেত্রী।

 

 

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার (প্রেস) সাংবাদিক গোলাম মোর্তোজা ফেসবুক পোস্টে জানিয়েছেন, বাঁধনের সঙ্গে তার ফোনে বিস্তারিত কথা হয়েছে। তিনি বলেন, বাঁধন তিন আওয়ামী জঙ্গিদের নামে মামলা করেছেন। ইতালির বাংলাদেশ দূতাবাসের দুজন অফিসার আজ ভেনিসে এসেছিলেন। এই দুই অফিসার এবং ইতালিয়ান পুলিশের সঙ্গে থানায় গিয়ে বাঁধন মামলা সম্পন্ন করেছেন।

 

 

 

 

 

তিনি আরও জানিয়েছেন, অপরাধীদের ভিডিওচিত্র পুলিশকে সরবরাহ করা হয়েছে। ইতালির মূলধারার গণমাধ্যমে বাঁধনকে নিপীড়নের সংবাদ প্রকাশিত হয়েছে।

 

 

গোলাম মোর্তোজা আরও জানান, ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষও ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। বাঁধন উৎসবের আমন্ত্রিত অতিথি হওয়ায় তার ওপর হামলার বিষয়টি আয়োজকদের পক্ষ থেকেও পুলিশকে জানানো হয়েছে। উৎসব কর্তৃপক্ষ বাঁধনকে ভেনিসে তার ইচ্ছামতো আরও কয়েক দিন থাকার সুযোগ দিয়েছে এবং এ সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

 

 

মামলা চলমান থাকলেও উৎসব শেষে বাঁধনের ঢাকায় ফেরার কথা রয়েছে। পরবর্তী সময়ে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হলে তাকে আবার ভেনিসে যেতে হতে পারে। এ বিষয়ে পুলিশ জানতে চাইলে বাঁধন ‘অবশ্যই আসব’ বলে জানিয়েছেন বলে জানান গোলাম মোর্তোজা।

 

 

গত সোমবার রাতে ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে লাঞ্ছিত ও হেনস্তার অভিযোগ ওঠে। ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com