1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে ২১ বছর পর কেন্দ্রীয় বাজার সমিতির নির্বাচন বিএনপি-জামায়াত দ্বন্দ্বে নৌকাবাইচ বন্ধ, ১৪৪ ধারা জারি সুষ্ঠ্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে : ত্রাণমন্ত্রী চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ  সেতু ভেঙে চার গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন, ঝুঁকিতে শিক্ষার্থীরা ৭৫ বছরেও থামেনি জলিলের জীবনসংগ্রাম, জীবিকার তাগিদে ওঠেন নারিকেল গাছে সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন সলঙ্গার গাঢ়ুদহ নদীতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ ভাবগাম্ভীর্যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালন ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে জলাবদ্ধতা

ভাবগাম্ভীর্যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

সেলিম রেজা তাজ,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ

‎যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় কাশিপুর বিওপির সন্নিকটে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

‎কর্মসূচির মধ্যে ছিল বীরশ্রেষ্ঠের সমাধিতে গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

‎এ সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্যরা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁর মহান আত্মত্যাগ ও বীরত্বগাথা আগামী প্রজন্মের কাছে চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় তাঁর শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com