1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

স্থানীয় সরকার নির্বাচনে এক প্রার্থী নীতিতে বিএনপি: ভূমিমন্ত্রী 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

 

ন্যাশনাল ডেস্ক 

 

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী নয়, দলীয় সমন্বয়ের মাধ্যমে প্রতিটি নির্বাচনি এলাকায় একজন করে একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

 

 

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

 

 

 

মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। স্বাভাবিকভাবেই নির্বাচনে দলের একাধিক নেতাকর্মী প্রার্থী হতে আগ্রহী হবেন। তবে দলীয়ভাবে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে প্রতিটি নির্বাচনি এলাকায় একজন প্রার্থী চূড়ান্ত করা হবে।

 

 

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা হবে। গোটা বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

 

 

 

 

 

বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

 

 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বেলুন ও ফেস্টুন উড্ডয়ন এবং পায়রা অবমুক্ত করে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

 

 

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণিচত্বর, জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

 

পরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

 

 

এ ছাড়া জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com