1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

রায়গঞ্জে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়ামে কাকলী সংগীত একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়। পাশাপাশি নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

কাকলী সংগীত একাডেমির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম আজাদ, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান, সিরাজগঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি) ও কাকলী সংগীত একাডেমির উপদেষ্টা ডা. এসএম কামরুল হাসান মুরাদ এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন।

 

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতে সাম্য, মানবতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং অসাম্প্রদায়িকতার বার্তা রয়েছে। তাঁর সৃষ্টিকর্ম ও জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাংস্কৃতিক চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন।

 

 

তাঁরা আরও বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার সঙ্গে সম্পৃক্ত করা গেলে তাদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকশিত হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও জাতীয় কবির সৃষ্টির সঙ্গে তাদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি করে।

 

 

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এ সময় সমবেত কণ্ঠে রণসংগীত পরিবেশন করা হয়। একক নৃত্য পরিবেশন করেন শিল্পী অন্তরা।

 

পরে আমন্ত্রিত অতিথিরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

 

 

আয়োজকেরা জানান, নজরুলের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com