1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে ফিরে পেতে ১০ বছরের শিশুকে অপহরণ: স্বামী গ্রেপ্তার সিংড়ায় পাটের বাম্পার ফলন! দামেও খুশি কৃষক মান্দায় শতভাগ ফেলের তালিকায় ৫ মাদ্রাসা সিরাজগঞ্জে ১৬ মাদ্রাসা-ভোকেশনালে কেউ পাস করেনি, অকৃতকার্য ২৪৩ জন লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রামগঞ্জের ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি এসএসসির ফলাফল ধ্বসের মাঝেও চমক “হলি চাইল্ড স্কুল” তীব্র লোডশেডিং এ আমতলীর অতিষ্ট জনজীবন নলছিটি পৌর প্রকৌশলীকে অপসারণের দাবিতে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন মান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলে চাকরি নয়—জেলা প্রশাসক

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

 

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী গণসচেতনতামূলক অনুষ্ঠানে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেছেন, প্রতিটি সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কারও শরীরে মাদকের উপস্থিতি ধরা পড়লে সে আর সরকারি চাকরি পাবে না।

 

সোমবার (১০ আগস্ট ) সকাল ১০টার উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জেলা প্রশাসক বলেন, সীমান্তবর্তী জীবননগর ও দামুড়হুদা দিয়ে মাদক পাচার হচ্ছে। এতে শুধু মাদক বিক্রেতা বা বাহক নয়, স্কুল-কলেজের শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

 

অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে নজর রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক থেকে দূরে রেখে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানিসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com