1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার রামগঞ্জে শিশু যৌন নির্যাতনের শিকার,আটক ১ সভাপতি এমদাদুল ও সম্পাদক রাশেদুল মান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচন নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার কমিটি গঠন বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট আ্যসোসিয়েশনের সম্পাদক হলেন নলছিটির রিফাত শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজশাহী মহানগর ছাত্রদলের ১৪ নেতাকে শোকজ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নাসিরনগর নরহা গ্রামে ১০৭ পিস ইয়াবা সহ নারী আটক  রায়গঞ্জে ঠারকেন বিলের জলাবদ্ধতায়,২০০ বিঘা আবাদি জমি অনাবাদি;দিশেহারা শতাধিক কৃষক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৯ Time View

 

 

মো:সাকিব ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

 

শনিবার (২৫ জুলাই) ভোর ৪টা ৪০ মিনিটে ব্যাটালিয়নের ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে।

 

বিজিবি সূত্র জানায়, উদ্ধার হওয়া ১৫৭ বোতল এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৬২ হাজার ৮০০ টাকা। জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

৫৩ বিজিবির তথ্যমতে, চলতি জুলাই মাসজুড়ে সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে একজন আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি মোট ৬০৫ বোতল এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করা হয়েছে। এসব মাদকদ্রব্যের সম্মিলিত আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার ৬০০ টাকা।

 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, চোরাচালান দমন এবং সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com