
খ ম জায়েদ হোসেন নাসিরনগর ,(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
নাসিরনগর – মাধবপুর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন হরিপুর ইউনিয়নের পশ্চিম নরহা গ্রামের চঞ্চল ফকিরের দোকানের সামনে থেকে ১০৭পিস ইয়াবা সহ নারী আটক।
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের পশ্চিম নরহা গ্রামে শুক্রবার ২৪ জুলাই রাত ১০ ঘটিকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্য ঘোরাঘুরি করলে স্থানীয় জনতা সন্দেহ জনক অবস্থায় মাজেদা বেগম(৪৫) কে আটক করে।
স্থানীয় সুত্রে জানাযায়, ২৪ জুলাই দিবাগত রাত ১১ ঘটিকায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার পুর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামের মাজেদা বেগমকে (৪৫) ১০৭পিস ইয়াবা সহ পশ্চিম নরহা জনতার হাতে আটক হয়।
পশ্চিম নরহা চঞ্চল ফকিরের দোকানের সামনে সন্দেহ জনক ঘোরাঘুরি করতে দেখে উপস্থিত জনতা মাজেদা বেগম ৪৫ কে আটক করে এবং তার শরীরে তল্লাশি চালিয়ে ১০৭ পিসের অধিক ইয়াবা পাওয়া যায়। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটককৃত নারী পুর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামের বাসিন্দা ও মধ্য নরহা গ্রামের মোঃ আনার মিয়ার স্ত্রী বলে জানাগেছে।
পরে নাসিরনগর থানা পুলিশকে খবর দিলে এস আই সুমন চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ফোর্স সহ চঞ্চল ফকিরের দোকানের সামনে থেকে আটককৃত নারীকে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহিনুল ইসলাম জানান ওই মহিলার বিরোদ্ধে নাসিরনগর থানার মামলা নং-১৮, তারিখ-২৫/০৭/২০২৬ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক) রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।