1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা! নাসিরনগরে নবজাতক ছেলে শিশুর দত্তক নিতে বিজ্ঞপ্তি প্রকাশ নানা অনিয়মে খাদ্যপণ্য উৎপাদন, সিরাজগঞ্জে ৫ প্রতিষ্ঠানের জরিমানা চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন, অংশ নিয়েছে ৫৪ উদ্যোক্তা জলাবদ্ধতা নিরসনে চসিকের মেগা ক্রাশ প্রোগ্রাম ঘোষণা মেয়র ডা. শাহাদাতের জীর্ণশীর্ণ শতবর্ষী পিতলের রথ, ঐতিহ্য হারিয়েছে মান্দার বুড়িদহ বাজারের রথযাত্রা মেলা নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু চুয়াডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

নানা অনিয়মে খাদ্যপণ্য উৎপাদন, সিরাজগঞ্জে ৫ প্রতিষ্ঠানের জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১০ Time View

 

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাইওয়ে রেস্টুরেন্ট, দই-মিষ্টি ও বেকারি কারখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

 

বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন, উল্লাপাড়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জের যৌথ উদ্যোগে হাটিকুমরুল, সলঙ্গা ও পাঁচলিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমার নেতৃত্বে পরিচালিত অভিযানে রয়্যাল রুপালি হাইওয়ে রেস্টুরেন্টের দই-মিষ্টির কারখানায় দই ও মিষ্টি তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিক মো. আল আমিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদন না করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।

 

অন্যদিকে, সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে হাটিকুমরুল এলাকায় ফুড সিটি ইন হাইওয়ে রেস্টুরেন্ট, নূর বেকারি এবং ফামস হাইওয়ে রেস্টুরেন্টে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

 

 

এ সময় দইয়ের মোড়কে বাধ্যতামূলক লেবেল না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে ফুড সিটি ইন হাইওয়ে রেস্টুরেন্টের ম্যানেজার মো. আল আমিনকে ১০ হাজার টাকা, নূর বেকারির মালিক মো. আতিকুর ইসলামকে ৫ হাজার টাকা এবং ফামস হাইওয়ে রেস্টুরেন্টের মালিক গোলাম মোস্তফাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।

 

 

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদস্য, র‍্যাব ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, ভোক্তার অধিকার সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম জনস্বার্থে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com