1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা! নাসিরনগরে নবজাতক ছেলে শিশুর দত্তক নিতে বিজ্ঞপ্তি প্রকাশ নানা অনিয়মে খাদ্যপণ্য উৎপাদন, সিরাজগঞ্জে ৫ প্রতিষ্ঠানের জরিমানা চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন, অংশ নিয়েছে ৫৪ উদ্যোক্তা জলাবদ্ধতা নিরসনে চসিকের মেগা ক্রাশ প্রোগ্রাম ঘোষণা মেয়র ডা. শাহাদাতের জীর্ণশীর্ণ শতবর্ষী পিতলের রথ, ঐতিহ্য হারিয়েছে মান্দার বুড়িদহ বাজারের রথযাত্রা মেলা নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু চুয়াডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৯ Time View

 

 

মোঃ মোফাছসিল খান, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৫ জুলাই) সকালে নতুন টিএসসি ভবনের অডিটরিয়ামে প্রথমবারের মতো এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

প্রধান অতিথি নতুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মেধা আর পরিশ্রম দিয়েই তারা ভর্তির সুযোগ পেয়েছে। সবাইকে সমান চোখে দেখা উচিত এবং শুধু পড়াশোনা নয়, সহশিক্ষা কার্যক্রমেও দক্ষ হতে হবে। আগামী দুই বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল করার পরিকল্পনার কথাও তিনি জানান।

উপাচার্য বলেন, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান তৈরি করাই বিশ্ববিদ্যালয়ের আসল লক্ষ্য হওয়া উচিত। তিনি বিশ্ববিদ্যালয়টিকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার কথা জানান এবং শিক্ষার্থীদের বলেন, ভর্তি হওয়া দিয়ে প্রতিযোগিতা শেষ হয়নি, বরং এখান থেকেই আসল যাত্রা শুরু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে জানান, ২০০৫ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মাত্র এক বছরের মধ্যেই ২০০৬ সালে এটি উদ্বোধন হয়। তিনি প্রতি বছর সমাবর্তন আয়োজনের আহ্বান জানান।

স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ওরিয়েন্টেশন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. আশরাফুল আলম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এসময় নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের ফোল্ডার, নোটবুক, কলম ও একাডেমিক ক্যালেন্ডার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com