1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা! নাসিরনগরে নবজাতক ছেলে শিশুর দত্তক নিতে বিজ্ঞপ্তি প্রকাশ নানা অনিয়মে খাদ্যপণ্য উৎপাদন, সিরাজগঞ্জে ৫ প্রতিষ্ঠানের জরিমানা চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন, অংশ নিয়েছে ৫৪ উদ্যোক্তা জলাবদ্ধতা নিরসনে চসিকের মেগা ক্রাশ প্রোগ্রাম ঘোষণা মেয়র ডা. শাহাদাতের জীর্ণশীর্ণ শতবর্ষী পিতলের রথ, ঐতিহ্য হারিয়েছে মান্দার বুড়িদহ বাজারের রথযাত্রা মেলা নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু চুয়াডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন, অংশ নিয়েছে ৫৪ উদ্যোক্তা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭ Time View

 

 

মো:সাকিব,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

 

স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রসার এবং দেশীয় শিল্পকে আরও এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মেলায় জেলার বিভিন্ন প্রান্তের উদ্যোক্তারা তাদের পণ্য নিয়ে অংশগ্রহণ করেছেন।

 

বুধবার (১৫ জুলাই) দুপুর ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুপ্রিম পার্সেল কুরিয়ার সার্ভিসের স্বত্বাধিকারী ও এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান মো. সেলিম রেজা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক মো. তসিকুল ইসলাম তসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি মো. ইউসুফ আলি লাভলু এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) রাজশাহী বিভাগীয় সদস্য সচিব ইঞ্জি. মো. আরিফুজ্জামান সোহেল।

 

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা ফিতা কেটে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় ৫৪টি স্টল রয়েছে। স্টলগুলোতে হস্তশিল্প, পোশাক, খাদ্যপণ্য, প্রসাধনী, খেলনা এবং অন্যান্য দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণ, নতুন ক্রেতা সৃষ্টি এবং দেশীয় শিল্পের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য।

 

মাসব্যাপী চলা এই মেলা প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com