1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা দামুড়হুদায় জয়রামপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের স্টপেজসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন চট্টগ্রামে রেকর্ড বৃষ্টিপাত:জলাবদ্ধতা নিয়ন্ত্রণে ১০১ সদস্যের ‘র‍্যাপিড রেসপন্স টিম’ গঠন কামারখন্দে ব্যাটারি চোর চক্রের ৪ সদস্য আটক, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ পাকা হয়নি শিলংদহ-গুড়পিপুল সড়ক, হাজার হাজার মানুষের দুর্ভোগ রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ সিসিটিভির মধ্যে সচল মাত্র ১টি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ৫ যশোরে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ ভাড়া বাসায় গোপন আস্তানা, সলঙ্গায় নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

যশোরে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৮ Time View

 

সেলিম রেজা তাজ, যশোর প্রতিনিধি 

 

‎যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রিপন মৃধা (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

‎আটক রিপন মৃধা নড়াইল জেলার কালিয়া উপজেলার খাশিয়ালা ডাকঘরের টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে।

‎বিজিবি জানায়, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৫৮৩ দশমিক ১৯ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৬১৫ টাকা জব্দ করা হয়েছে।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন।

‎বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের মূল্য ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩১৯ টাকা। জব্দ করা মোবাইল ফোনের মূল্য ১৭ হাজার টাকা এবং নগদ অর্থসহ মোট জব্দকৃত মালামালের মূল্য ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৯৩৪ টাকা।

‎আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

‎যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এসব পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে চোরাচালান ও পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com