1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দামুড়হুদায় জয়রামপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের স্টপেজসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন চট্টগ্রামে রেকর্ড বৃষ্টিপাত:জলাবদ্ধতা নিয়ন্ত্রণে ১০১ সদস্যের ‘র‍্যাপিড রেসপন্স টিম’ গঠন কামারখন্দে ব্যাটারি চোর চক্রের ৪ সদস্য আটক, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ পাকা হয়নি শিলংদহ-গুড়পিপুল সড়ক, হাজার হাজার মানুষের দুর্ভোগ রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ সিসিটিভির মধ্যে সচল মাত্র ১টি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ৫ যশোরে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ ভাড়া বাসায় গোপন আস্তানা, সলঙ্গায় নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভা: প্রশংসনীয় কাজের’ স্বীকৃতি পেলেন ১০ পুলিশ সদস্য

জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ৫

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৭ Time View

জয়পুরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচবিবি-জয়পুরহাট সড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন এবং আক্কেলপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক আরোহী নিহত হন। দুই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

 

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে পাঁচবিবি-জয়পুরহাট সড়কের বনখুর এলাকায় এবং একই সময়ে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের পাঠানধারা এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জয়পুরহাট শহরের দিকে আসছিল। পথে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চালক তৌহিদ হোসেন এবং এক নারী যাত্রী নিহত হন। নিহত তৌহিদ হোসেন পাঁচবিবি পৌর এলাকার বাসিন্দা। নিহত নারীর বাড়ি বীরনগর গ্রামে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তার পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।

 

এই দুর্ঘটনায় অটোরিকশার আরও ৫ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনির পরিচয় জানা গেছে।

 

 

 

 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাদের একজনের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

 

 

 

 

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি আটক করলে পরে পুলিশ এসে সেটি জব্দ করে থানায় নিয়ে যায়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এদিকে, জেলার আক্কেলপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে সাজ্জাদ হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সাজ্জাদ উপজেলার রায়কালী ইউনিয়নের পুন্ডরিয়া গ্রামের জাকের হোসেন বাবুর ছেলে।

 

 

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সাজ্জাদ হোসেন মোটরসাইকেলযোগে তিলকপুর এলাকা থেকে নিজ বাড়ি পুন্ডরিয়ায় ফিরছিলেন। পথে তিলকপুর ইউনিয়নের পাঠানধারা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীদের ধারণা, মোটরসাইকেলটির গতি অতিরিক্ত বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

 

 

 

 

তিলকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশিদ পিন্টু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সাজ্জাদ হোসেন দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করতেন।

 

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com