1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা দামুড়হুদায় জয়রামপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের স্টপেজসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন চট্টগ্রামে রেকর্ড বৃষ্টিপাত:জলাবদ্ধতা নিয়ন্ত্রণে ১০১ সদস্যের ‘র‍্যাপিড রেসপন্স টিম’ গঠন কামারখন্দে ব্যাটারি চোর চক্রের ৪ সদস্য আটক, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ পাকা হয়নি শিলংদহ-গুড়পিপুল সড়ক, হাজার হাজার মানুষের দুর্ভোগ রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ সিসিটিভির মধ্যে সচল মাত্র ১টি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ৫ যশোরে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ ভাড়া বাসায় গোপন আস্তানা, সলঙ্গায় নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভা: প্রশংসনীয় কাজের’ স্বীকৃতি পেলেন ১০ পুলিশ সদস্য

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১১ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গা জেলা পুলিশের জুলাই মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম।

 

সভায় দায়িত্বশীল ও পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১০ জন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক এবং জেলার পাঁচ থানার শ্রেষ্ঠ গ্রাম পুলিশকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। একই সঙ্গে অবসরজনিত বিদায় উপলক্ষে এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সংবর্ধনা জানানো হয়।

 

সভায় অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্য ও সমস্যা মনোযোগ দিয়ে শোনেন সভাপতি। তিনি আগের কল্যাণ সভায় উত্থাপিত বিষয়গুলোর অগ্রগতি পর্যালোচনা করেন এবং সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

 

পুলিশ সূত্র জানায়, থানা, ক্যাম্প ও ফাঁড়িগুলোর চাহিদার ভিত্তিতে ক্রোকারিজসহ দাপ্তরিক ব্যবহারের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার, পেশাদারিত্ব এবং কাজের মান ও পরিমাণ বিবেচনায় ১০ জন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলার পাঁচ থানার শ্রেষ্ঠ গ্রাম পুলিশকেও নগদ অর্থ দিয়ে উৎসাহিত করা হয়।

 

এ সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুন অর রশিদের অবসরজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

 

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস, মো. সোয়েব আহমেদ ও হিমন বিশ্বাস, জেলার সব থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্স, বিভিন্ন ক্যাম্পের ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com