1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার চুয়াডাঙ্গায় এক মণ ওজনের বিশালাকৃতির কাঁঠাল অবশেষে ইমামের বিয়ে, সালিশে ১০ লাখ টাকা কাবিন দুই পা নেই, তবুও থামেনি জান্নাতুলের স্বপ্ন চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

অবশেষে ইমামের বিয়ে, সালিশে ১০ লাখ টাকা কাবিন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৯ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় গভীর রাতে এক নারীর বাড়িতে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হন একটি মসজিদের ইমাম। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকের মাধ্যমে ১০ লাখ টাকা কাবিন ধার্য করে ওই নারীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন করা হয়।

শনিবার (২৭ জুন) দিবাগত রাত প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মো. সেলিমকে মৃত আল আমিনের স্ত্রী শানু বেগমের বাড়িতে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন।

 

মো. সেলিম জানান, প্রায় দেড় মাস ধরে শানু বেগমের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ ছিল। সেই সূত্রেই তিনি রাতে তার বাড়িতে যান। অন্যদিকে শানু বেগমও তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকার কথা স্বীকার করেন এবং তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন।

 

পরে স্থানীয়দের উদ্যোগে অনুষ্ঠিত সালিশ বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে ১০ লাখ টাকা কাবিন ধার্য করে তাদের বিয়ে দেওয়া হয়। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ইমাম সেলিম নববধূকে নিজের বাড়িতে নিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, উভয় পক্ষের সম্মতি ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে বিষয়টির সমাধান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com