1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর বিশ্ব বাবা দিবস আজ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস রায়গঞ্জে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর টানাটানি! বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ 

মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৯ Time View

 

 

মাসুদ রানা মনি,লক্ষ্মীপুর প্রতিনিধি

 

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমীর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান হত্যার ঘটনায় আজও (২১ জুন রবিবার) রামগঞ্জ উত্তাল ছিল। শত শত শিক্ষার্থী এবং সাধারণ জনগণ একাত্মতা ঘোষণা করে মেহেদী হত্যার বিচার দাবিতে দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

রামগঞ্জ উপজেলা ছাত্রদলের আহব্বানে সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এসে জড়ো হতে থাকে, এক পর্যায়ে রামগঞ্জ কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। পরে রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু ও সাধারণ সম্পাদক রাকিব হাসানের নেতৃত্বে একটি বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রামগঞ্জ চৌরাস্তায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এ সময় বক্তারা বলেন আজ ৬ দিন পার হয়ে গেলেও মেহেদী হত্যাকারী দের একজনও গ্রেপ্তার হয়নি। তারা মেহেদী হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি এবং আসামিদেরকে আইনের আওতায় আনার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আসামীদের আইনের আওতায় আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে যাব।

উল্লেখ যে গত ১৬ জুন আইফোন চুরির অপবাদ দিয়ে একই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির কয়েক জন শিক্ষার্থী মেহেদী হাসানকে পিটিয়ে হত্যা করে। পরে মেহেদীর বাবা জিয়া উদ্দিন কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থী সহ ১৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com