1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৯ Time View

 

 

মো: আব্দুর রহীম মিঞা, টাঙ্গাইল প্রতিনিধি 

 

 

টাঙ্গাইলের ভূঞাপুরে পৌর বিএনপির সভাপতি মরহুম জাহাঙ্গীর হোসেনের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর-গোপালপুর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুস সালাম পিন্টু। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার( ২০ জুন) শহীদ জিয়া মহিলা কলেজ মাঠে সকাল ১০ টায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুস সালাম পিন্টু বলেন, “আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম। সেই সময়ে ভূঞাপুর-গোপালপুরের মানুষের সুখ-দুঃখ, ভালো-মন্দ এবং দলের নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন সুলতান সালাউদ্দিন টুকু। দল তখন ক্ষমতায় ছিলা তখন তিনি সবসময় এ এলাকার মানুষের পাশে ছিলেন এখনও থাকবেন। নেতা কর্মীদের উদ্দ্যেশে বলেন আপনারা হতাশ হবেন না আপনাদেরকে মূল্যায়ন করা হবে। আপনারা কোনোভাবেই নিরাশ হবেন না। জনগণের সেবা ও এলাকার উন্নয়নের দায়িত্ব পালনে টুকু সাহেব আপনাদের পাশে থাকবেন। নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও করবেন।”

আব্দুস সালাম পিন্টু বলেন, “জাহাঙ্গীর হোসেন ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। রাজনীতি করতে গিয়ে তিনি বহুবার আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছেন এবং একাধিকবার কারাবরণ করেছেন। দলের দুর্দিনে তিনি কখনো পিছু হটেননি। আদর্শ ও সংগঠনের প্রতি তার নিষ্ঠা নেতাকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “মরহুম জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে আমরা একজন পরীক্ষিত রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়েছি। তাঁর ত্যাগ, সংগ্রাম ও অবদান ভূঞাপুরের বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

 

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, “বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার। এরপর যদি কেউ আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়ে থাকে, তারা হলো ভূঞাপুর-গোপালপুরের বিএনপির নেতাকর্মীরা।” তার মধ্যে একজন জাহাঙ্গীর।

মরহুম জাহাঙ্গীর হোসেন ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। দল ও জনগণের কল্যাণে তার অবদান ভূঞাপুরবাসী দীর্ঘদিন স্মরণ রাখবে। তাঁর আদর্শ অনুসরণ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী দলীয় নেতা-কর্মীদেরে উদ্দ্যেশে বলেন এমন কোনো কাজ করবেন না, এমন কোনো অন্যায় করবেন না যাতে দল ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন সংগ্রাম করতে গিয়ে আপনারা নির্যাতন, হামলা-মামলাসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দলের জন্য যাদের ত্যাগ ও অবদান রয়েছে, বিএনপি অবশ্যই তাদের মূল্যায়ন করবে। দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। শৃঙ্খলা বজায় রেখে দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার দায়িত্ব নেতাকর্মীদেরই পালন করতে হবে।”

 

প্রতিমন্ত্রী মরহুম জাহাঙ্গীর হোসেনের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে বলেন, জাহাঙ্গীর হোসেন ছিলেন দলের দুর্দিনের পরীক্ষিত সৈনিক। তাঁর মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারিয়েছে।

 

স্মরণসভা উপজেলা বিএনপির সভাপতি এড গোলামা মোস্তফার সভাপতিত্বে পৌর বিএনপির সাধারন সম্পাদক খন্দকার গিয়াসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: সেলিমুজ্জামান তালুকদার , সহসভাপতি শাহজাহান কবীর লিটন, হাবিবুর রহমান ভূট্রো, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহিন, মো: হান্নান সরকার, যুবদলের আহবায়ক খন্দকার জুলহাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুম জাহাঙ্গীর হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com