1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

দুই মাস ধরে বন্ধ সরকারি ওয়াইফাই, ভূঞাপুরের শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাহত ডিজিটাল সেবা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৩ Time View

মোঃ আব্দুর রহীম মিঞা, জেলা প্রতিনিধি টাঙ্গাইল  

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি উদ্যোগে স্থাপিত ওয়াইফাই ইন্টারনেট সংযোগ গত প্রায় দুই মাস ধরে বন্ধ থাকায় প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। ডিজিটাল শিক্ষা কার্যক্রম পরিচালনা, অনলাইন তথ্য সংগ্রহ, শিক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন কাজ এবং সরকারি অনলাইন সেবা গ্রহণে বাধার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে সংযোগ বিচ্ছিন্ন থাকলেও এখন পর্যন্ত তা সচল করার কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

শিক্ষার্থীদের পাঠদান, অনলাইন তথ্য অনুসন্ধান, ডিজিটাল কনটেন্ট ব্যবহার এবং বিভিন্ন সরকারি শিক্ষা কার্যক্রম পরিচালনায় ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ওয়াইফাই সংযোগ প্রায় দুই মাস ধরে বন্ধ থাকায় ডিজিটাল শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সরকারের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্থাপিত ওয়াইফাই সংযোগ শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ছিল প্রযুক্তিনির্ভর শিক্ষার এক গুরুত্বপূর্ণ সহায়ক মাধ্যম। এই সংযোগ ব্যবহার করে শিক্ষার্থীরা অনলাইনে বিভিন্ন শিক্ষামূলক তথ্য সংগ্রহ, মাল্টিমিডিয়া ক্লাসে অংশগ্রহণ এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতে পারত। বর্তমানে সংযোগ বিচ্ছিন্ন থাকায় এসব কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

শিক্ষকরা বলছেন, বিভিন্ন সরকারি নির্দেশনা, অনলাইন প্রশিক্ষণ, শিক্ষা সংক্রান্ত তথ্য আদান-প্রদান এবং অফিসিয়াল কার্যক্রম পরিচালনায় ইন্টারনেট অপরিহার্য। ওয়াইফাই বন্ধ থাকায় অনেক ক্ষেত্রে ব্যক্তিগত মোবাইল ডাটার ওপর নির্ভর করতে হচ্ছে, যা অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।

অন্যদিকে শিক্ষার্থীরা জানায়, বর্তমান সময়ে পড়াশোনার বড় একটি অংশ অনলাইনভিত্তিক। বিভিন্ন প্রতিযোগিতা, বৃত্তির আবেদন, বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত তথ্য এবং শিক্ষামূলক ভিডিও ও কনটেন্ট ব্যবহারে ইন্টারনেটের প্রয়োজন হয়। সরকারি ওয়াইফাই বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীরাও অভিযোগ করে বলেছে, তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রম পরিচালনায় ইন্টারনেট সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সরকারি ওয়াইফাই বন্ধ থাকায় তারা প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী ও অনলাইন রিসোর্স থেকে বঞ্চিত হচ্ছে।

 

শিক্ষা প্রতিষ্ঠান প্রধান জানান শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তোলা জরুরি। কিন্তু দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।

তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত সরকারি ওয়াইফাই সেবা দ্রুত চালু করে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

এই বিষয়ের সরকারি ওয়াইফাই সংযোগ ঢাকা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান সরকার পরবর্তী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ওয়াইফাই সংযোগ বন্ধ থাকবে।

ভূঞাপুরে ওয়াইফাই সংযোগকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলে তারা জানান সরকার বিল প্রদান করতেছে না। তাই সংযোগ বন্ধ রাখা হয়েছে। ভূঞাপুরে এরকম ১৫/১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি ওয়াইফাই সংযোগ আছে।

ভূঞাপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা—সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বন্ধ থাকা সরকারি ওয়াইফাই সংযোগ পুনরায় চালু করবে। কারণ প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করা গেলে তবেই গড়ে উঠবে দক্ষ, আধুনিক ও স্মার্ট প্রজন্ম।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা দ্রুত ওয়াইফাই সংযোগ পুনরায় চালুর দাবি জানিয়েছেন। তাদের মতে, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করা জরুরি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com