1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ভেস্তে গেল পরিকল্পনা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৪ Time View

 

 

মো: সাকিব,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিরুদ্ধে। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় পুশ-ইনে সহায়তার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকায় এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।

 

বিজিবি সূত্রে জানা গেছে, রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২৫/৩-আর-এর বিপরীতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা স্থানীয় এক মাঝির সহায়তায় নৌকাযোগে ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং পুশ-ইনের প্রচেষ্টা প্রতিহত করে।

 

বিজিবি জানিয়েছে, ঘটনাকালে ওই নারী সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। ফলে তাঁকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি।

 

সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি বলেছে, যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা ঠেকাতে সংশ্লিষ্ট এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে বাহিনীটি।

 

এদিকে পুশ-ইন প্রচেষ্টায় সহায়তার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। তাঁরা বর্তমানে গোমস্তাপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com