1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত খাইরুল ইসলাম দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী রাউজানে যুবদল নেতা হত্যা:দুই দিনেও নেই গ্রেপ্তার  রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল- গুলি-গাঁজা উদ্ধার পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী নলছিটিতে এলাকাবাসীর মানববন্ধনে মানহানি হওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা

অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১০ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বখাটে ও কিশোর গ্যাংমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও ক্যাম্পাসে বিশেষ নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু-এর নির্দেশনায় মাঠপর্যায়ে নিয়মিত তদারকি, গোয়েন্দা নজরদারি এবং অভিযোগ পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজে যাতায়াতকারী শিক্ষার্থী ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

পুলিশ জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে কোনো বখাটে চক্র, কিশোর গ্যাং বা উচ্ছৃঙ্খল ব্যক্তির উপস্থিতি কিংবা শিক্ষার্থীদের উত্যক্ত করার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৫ জুন) খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশে বখাটেদের অবস্থানের বিষয়ে পুলিশকে অবহিত করেন। অভিযোগ পাওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় বিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকা থেকে বখাটেদের সরিয়ে দিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হয়।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখা পুলিশের অন্যতম অগ্রাধিকার। কোনো ব্যক্তি বা গোষ্ঠী শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সহযোগিতা ছাড়া শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই কোনো ধরনের উত্যক্ত, হয়রানি বা কিশোর গ্যাংয়ের তৎপরতা নজরে এলে দ্রুত পুলিশকে জানাতে হবে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক নজরদারি আরও বাড়ানো হয়েছে। উত্যক্ত, হয়রানি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাস বখাটে এবং কিশোর গ্যাংমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com