1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বিকাশে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৭ Time View

মো: আব্দুর রহীম মিঞা, জেলা প্রতিনিধি টাঙ্গাইল।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুস ছালাম পিন্টু।

শুক্রবার ১২ জুন উপজেলা অডিটোরিয়ামে সকাল ১১ টায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী উদ্ভোধন করেন জাতীয় সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাহবুব হাসান। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং নতুন ব্যবসায়িক ধারণা উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবদুস ছালাম পিন্টু এমপি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। আব্দুস সালাম পিন্টু তার বক্তব্যে আরো এই দেশকে এ এলাকাকে ভূঞাপুর- গোপালপুরকে অশান্ত করার জন্য একটি মহল নানাভাবে চক্রান্ত করছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান বলেন, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকদের বিভিন্ন স্টল পরিদর্শন করা হয় এবং তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করা হয়। এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা, উদ্যোক্তা মনোভাব এবং নতুন উদ্ভাবনের প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com