1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

রায়গঞ্জে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা, যুবক আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৬ Time View

 

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার মালতীনগর ফকিরপাড়া এলাকায় ডিবি (গোয়েন্দা) পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজির চেষ্টা করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, মালতীনগর ফকিরপাড়ার বাসিন্দা জিন্নাত আলী আকন্দের বাড়িতে রাসেল নামে এক যুবক ভ্যানযোগে এসে নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন। তিনি দাবি করেন, জিন্নাত আলীর পুত্রবধূ লাবনীর নামে একটি মামলা রয়েছে এবং বিষয়টি ‘মীমাংসা’ করে দেওয়ার কথা বলে এক লাখ টাকা দাবি করেন।

 

 

এ সময় রাসেলের কথাবার্তায় সন্দেহ হলে পরিবারের সদস্যরা তার পরিচয়পত্র দেখতে চান। তবে তিনি কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে বেঁধে রেখে সলঙ্গা থানায় খবর দেন।

 

 

খবর পেয়ে সাব-ইন্সপেক্টর (এসআই) আনোয়ারুল ইসলাম ও কনস্টেবল ফারুক কামালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। ঘটনাস্থলে থাকা ভ্যানচালকের জবানবন্দি এবং প্রাথমিক অনুসন্ধানে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

ভুক্তভোগী জিন্নাত আলী আকন্দ বলেন, “আমি সকালে খাবার খাচ্ছিলাম। তখন এক যুবক এসে আমার পুত্রবধূকে ডেকে বলে, তার নামে মামলা রয়েছে এবং সে ডিবি পুলিশ। পরিচয়পত্র দেখতে চাইলে সে কিছুই দেখাতে পারেনি। তখনই আমাদের সন্দেহ হয়।”

 

 

আটক রাসেল পুলিশের কাছে জানান, সলঙ্গা ইউনিয়নের সাতটিকরি বটতলা গ্রামের বাসিন্দা মো. মছের আলীর ছেলে তিনি। তার দাবি, একই এলাকার মেহেদী নামে এক ব্যক্তি তাকে ৫০০ টাকার বিনিময়ে ডিবি পরিচয়ে গিয়ে ভয়ভীতি দেখানোর জন্য পাঠিয়েছিলেন।

 

 

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন বলেন, “ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।”

 

 

ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই আকন্দ বলেন, “ভুয়া ডিবি পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে পুলিশ আটক করেছে বলে জানতে পেরেছি।”

 

 

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী মুঠোফোনে জানান, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com