1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন দামুড়হুদার মদনা’য় বিস্কুট ফ্যাক্টরিতে আগুন ভস্মীভূত ঝালকাঠিতে রোগি বহনকারী অ্যাম্বুলেন্স খাদে পড়ে আহত-১ রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মহাসড়কে ঝরল প্রাণ অবশেষে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো শারীরিক প্রতিবন্ধী নীলার  নাসিরনগরে নিত্য পণ্যের দাম বৃদ্ধি টালমাটাল সবজির বাজার  নলডাঙ্গায় বন্যপ্রাণী ও পরিবেশের প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতিসাধন”পাখি হত্যার বিরুদ্ধে অভিযোগ দায়ের আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ: হাট পাঙ্গাসী সড়ক এখন ভোগান্তি 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৬১ Time View

 

 

 

 

দৃশ্যপট ডেস্ক 

 

 

সিরাজগঞ্জের অন্যতম ব্যস্ততম কাঠেরপুল- রায়গঞ্জ একটি আঞ্চলিক সড়ক । এই সড়কটি এখন যেন সাধারণ মানুষের জন্য এক ‘ভোগান্তি’ পরিণত হয়েছে। বিশেষ করে রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসী বাজার এলাকার প্রায় আধা কিলোমিটার এইচবিবি ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দের। সামান্য বৃষ্টিতেই এই খানাখন্দগুলো কাদা-পানিতে একাকার হয়ে যায়, ফলে সুস্থ মানুষও এই পথ দিয়ে চলাচল করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। অথচ, সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দীর্ঘদিন ধরে এই জনগুরুত্বপূর্ণ সড়কটির সংস্কারে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

 

সরেজমিনে হাট পাঙ্গাসী বাজার এলাকা ঘুরে দেখা যায়, প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার ছোট-বড় যানবাহন এবং পথচারী চলাচল করেন। কিন্তু বাজারের ভেতরের প্রায় আধা কিলোমিটার অংশে উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটির পুরো অস্তিত্বই এখন বিপন্ন। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে এক একটি ছোটখাটো ডোবায় পরিণত হয়। যানবাহন চলতে গিয়ে প্রতিনিয়ত কাদা-পানি ছিটকে নষ্ট হচ্ছে পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পোশাক। শুধু তাই নয়, ভাঙাচোরা এই সড়কে চলতে গিয়ে রিকশা, ভ্যান, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশা উল্টে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

 

রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম ,স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এই খানাখন্দের ওপর দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত চরম ঝাঁকুনির শিকার হতে হচ্ছে চালক ও যাত্রীদের। ফলে কোমর ব্যথা, মাজা ব্যথাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন নিয়মিত যাতায়াতকারীরা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন: “এই আধা কিলোমিটার রাস্তা পার হতে গিয়ে সুস্থ মানুষও অসুস্থ হয়ে বাড়ি ফেরে। বাজারের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তার এই দশা, কিন্তু দেখার যেন কেউ নেই।”

 

সড়কটিতে চলাচলকারী এক ইজিবাইক চালক হারেজ আলি জানান, “রাস্তা খারাপ হওয়ার কারণে গাড়ির পার্টস নিয়মিত ভেঙে যায়। একদিকে জীবনের ঝুঁকি, অন্যদিকে আয়ের একটা বড় অংশ চলে যায় গাড়ি মেরামতের পেছনে।”

 

এলাকাবাসীর অভিযোগ, সড়কটির এই মরণ দশা নিয়ে বারবার সওজ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা কেবল আশ্বাসই দিয়ে যাচ্ছেন, বাস্তবে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। কর্তৃপক্ষের এই রহস্যজনক নীরবতা ও উদাসীনতার কারণে দিন দিন জনভোগান্তি চরমে পৌঁছাচ্ছে।

 

হাট পাঙ্গাসী বাজারের ব্যবসায়ী সমিতি, পথচারী এবং চালকদের একটাই দাবি—আর কোনো কালক্ষেপণ না করে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ যেন অতি দ্রুত এই আধা কিলোমিটার সড়কটির টেকসই সংস্কার এবং পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নেয়। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

 

এ বিষয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান ফারহান সুমেল এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,খুব শীঘ্রই টেন্ডার মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে সড়কের কাজ সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com