1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মহাসড়কে ঝরল প্রাণ অবশেষে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো শারীরিক প্রতিবন্ধী নীলার  নাসিরনগরে নিত্য পণ্যের দাম বৃদ্ধি টালমাটাল সবজির বাজার  নলডাঙ্গায় বন্যপ্রাণী ও পরিবেশের প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতিসাধন”পাখি হত্যার বিরুদ্ধে অভিযোগ দায়ের আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে প্রশ্নপত্রে ভুল,অভিযোগ তুলে প্রধান শিক্ষকের কক্ষে শিক্ষার্থীদের তালা রায়গঞ্জে মাদকসহ এক ব্যক্তি ও হাসপাতাল হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বতীপুর প্রেস ক্লাব নির্বাচন-২০২৬ বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত নবনির্বাচিত কমিটি সিরাজগঞ্জে বাসচালককে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মহাসড়কে ঝরল প্রাণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় ফুলবর রহমান (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।

 

সোমবার (২৭ জুলাই) ভোর প্রায় ৫টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর রায়েরপাড়া এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার মাথা ও বুকের অংশ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

 

নিহত ফুলবর রহমান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার কসবা গ্রামের মৃত নায়েব মণ্ডলের ছেলে।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরব আলী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে নিহতের পরিচয় শনাক্তে সিরাজগঞ্জ সিআইডির সহায়তা নেওয়া হয়। সিআইডির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। তারা থানায় পৌঁছালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

 

ওসি আরও জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com