1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন রংপুরে চার হত্যায় ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই দুই আসামির ভাঙাচোরা সড়কে নাকাল নাসিরনগর-মাধবপুরের মানুষ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিউমোনিয়ায় পরিস্থিতির অবনতি, ১২ দিনে ৫৫৬ শিশু ভর্তি নেত্রকোনায় ৫০ কোটি টাকার শৈলজারঞ্জন মজুমদারের সাংস্কৃতিক কেন্দ্র এখন তালাবদ্ধ বেনাপোল সীমান্তে প্রায় ৮ লাখ টাকার টাকার ভারতীয় পণ্য জব্দ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

পাকিস্তানকে বড় শাস্তি দিল আইসিসি, টাকা ও পয়েন্ট দুই-ই হারাল

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৫৯ Time View

 

ন্যাশনাল ডেস্ক

 

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে টেস্টে হারের স্বাদ পেল পাকিস্তান। সেই লজ্জাজনক পরাজয়ের পর এবার দলের প্রত্যেককে গুনতে হলো জরিমানা। শুধুমাত্র ম্যাচ ফি জরিমানা দিয়েই শেষ হচ্ছে না ব্যাপারটা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্টও কাটা হয়েছে দলটির।

 

 

বিপত্তি বাঁধে ধীর বোলিংয়ের কারণে। আইসিসি জানিয়েছে, ধীর বোলিং করায় পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে শান মাসুদের দলের। যা একটি জয় থেকে অর্জিত পয়েন্ট থেকে মাত্র ৪ পয়েন্ট কম। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তান জিতেছে একটি ম্যাচ, দুটি ম্যাচেই হেরেছে। যে ১২ পয়েন্ট ছিল, তা থেকে এখন ঝুলিতে আছে মাত্র ৪!

 

 

 

পাকিস্তানের এই শাস্তি নির্ধারণ করেন ম্যাচ রেফারি জেফ ক্রো। নির্ধারিত সময়ের বাইরে পাকিস্তান ৮ ওভার করেছে। আইসিসি আচরণবিধির আর্টিকেল ২.২২ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের আর্টিকেল ১৬.১১.২ অনুযায়ী, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা ও ১ পয়েন্ট জরিমানার বিধান রয়েছে। সে অনুযায়ী পাকিস্তানকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৮ পয়েন্ট ও প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফির ৪০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে।

 

পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ অবশ্য দোষ মেনে নিয়েছেন, তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ঢাকা টেস্টের অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আল্লাউদ্দিয়েন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল অভিযোগটি উত্থাপন করলে এরই ধারাবাহিকতায় শাস্তি দেওয়া হয়েছে পাকিস্তান দলকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com