1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার চুয়াডাঙ্গায় এক মণ ওজনের বিশালাকৃতির কাঁঠাল অবশেষে ইমামের বিয়ে, সালিশে ১০ লাখ টাকা কাবিন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৯ লাখ টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২৩ Time View
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
 সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার ষোলমাইল ও রুদ্রপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে পরিবেশগত বিধিমালা লঙ্ঘনের দায়ে দুইটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স বন্ধন ব্রিকস, কোদলাদিঘরকে ৩ লাখ টাকা এবং মেসার্স এসকেবি ব্রিকস, রুদ্রপুরকে ৬ লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়েছে।
এছাড়া মেসার্স এস অ্যান্ড বি ব্রিকস,  নামের আরও একটি ইটভাটাকে চলতি এপ্রিল মাসের মধ্যে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভাটার মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।
প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম। এ সময় সহকারী পরিচালক তুহিন আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com