1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে চোখের ছানি অপারেশন  বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য  আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি চুয়াডাঙ্গায় মাথাবিহীন অর্ধগলিত দেহাবশেষ নিখোঁজ রাফিনের বলে পরিবারের দাবি নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই ব্রাজিল-আর্জেন্টিনা ভক্তদের মিলনমেলা, আকর্ষণ ৫০০ হাতের পতাকা টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু একবেলা খাবার আর ৫০ টাকার বিনিময়ে বিকিয়ে যাওয়া মুসার শৈশব কক্সবাজারে প্রধানমন্ত্রী ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

তাড়াশে ঐতিহ্যবাহী দই মেলা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ২৩০ Time View
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
প্রতি বছরের মতো এ বছরও তাড়াশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী দই মেলা। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এ মেলার আয়োজন করা হয়।
স্থানীয়রা জানান, তাড়াশে শ্রীপঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে প্রতি বছর এ মেলা বসে। প্রায় ৩০০ বছর ধরে এটি চলে আসছে।
মেলায় তাড়াশ ও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে দই ও মিষ্টির পসরা নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা ছুটে আসেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে দই মেলার উৎসব। ক্ষীরসা দই, রাজাপুরের দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই ও শ্রীপুরী দইসহ নানা ধরনের দই মেলে এ মেলায়।
আজ শুক্রবার ভোর থেকেই তাড়াশ উপজেলার ঈদগাহ মাঠজুড়ে দই মেলা শুরু হয়।
তাড়াশ উপজেলা সনাতন সংস্থার সভাপতি তপন কুমার গোস্বামী জানান, তৎকালীন জমিদার বনোয়ারী লাল রায় বাহাদুর অষ্টাদশ শতকে প্রথম দই মেলার প্রচলন করেছিলেন। জনশ্রুতি আছে, জমিদার রাজা রায় বাহাদুর দই ও মিষ্টি পছন্দ করতেন। এ ছাড়া জমিদার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে এ অঞ্চলে ঘোষদের তৈরি দই পরিবেশন করা হতো।
প্রতি বছর শীত মৌসুমের মাঘ মাসে শ্রীপঞ্চমী তিথিতে দই মেলায় বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর থেকে ঘোষেরা দই এনে পসরা বসিয়ে বেচা-কেনা করতেন। কথিত আছে, সবচেয়ে ভালো ও সুস্বাদু দই তৈরিকারক ঘোষকে জমিদারের পক্ষ থেকে পুরস্কৃতও করা হতো। সে থেকেই এখনও চলে আসছে এ দই মেলার আয়োজন। যদিও তিনদিনের মেলার সময় কমে এখন দাঁড়িয়েছে একদিনে।
তাড়াশে দই বিক্রি করতে আশা আনন্দ ঘোষ বলেন, ‘দুধের দাম, জ্বালানি, শ্রমিক খরচ ও দই পাত্রের মূল্য বৃদ্ধির কারণে দইয়ের দামও বেড়েছে। তবে মেলা এক দিনব্যাপী হলেও চাহিদা বেশি থাকায় এ মেলায় দই অবিক্রিত থাকে না।’
একইভাবে তাড়াশে দই নিয়ে হাজির হয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা। দাম বেশি হলেও দইয়ের বেচাকেনা অনেক ভালো বলে উল্লেখ করেন তারা।
তাড়াশে দই মেলায় দই নিয়ে আসা এনায়েতপুরের ব্যবসায়ী রনজিত ঘোষ বলেন, তিনি এ বছর মেলায় ৫০০ দই নিয়ে এসেছিলেন। দুপুরের আগেই ৩০০ দই বিক্রি হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com