1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠানের নামকরণ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ভুইয়াগাঁতী ইউনিয়ন:মানুষের প্রাণের দাবি,বললেন এমপি ভিপি আয়নুল হক  খড়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে মোটরসাইকেল, নিহত ২ বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্বকাপ ২০২৬ গ্রুপ ‘জে’ তে থাকা দলগুলোর চূড়ান্ত স্কোয়াড কামারখন্দে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় নোংরা পরিবেশে ফ্যাক্টরিতে পণ্য তৈরি ৬০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে বিশ্বকাপের উন্মাদনায় জার্সি বাজারে জোয়ার, বিক্রির শীর্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল সরকারি নির্দেশনা অমান্য: ভূঞাপুরে ৭ দোকান মালিককে জরিমানা

রায়গঞ্জের নিমগাছী বাজার ড্রেনের পানিতে সয়লাব, বাড়ছে জনদূর্ভোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ২৯৫ Time View

 

 

 

শ্যামল হালদার, রায়গঞ্জ 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজারে ড্রেনের ময়লা পানিতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। পানিনিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় বাজারের পোদ্দার পট্টির একটি বড় অংশ এখন দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে রয়েছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক বেচাকেনা, কমে গেছে ক্রেতা সমাগম।

সরেজমিনে দেখা যায়, রণজিৎ চন্দ্র মহন্তের দোকান থেকে শুরু করে পোদ্দার পট্টির শেষ প্রান্তে মাছের বাজারের হাফিজুরের স্টোর পর্যন্ত অংশে ছিপছিপে ময়লা পানি জমে রয়েছে। দুর্গন্ধ ও চলাচলের কষ্টে অনেক ক্রেতাই বাজারে ঢুকতে অনীহা প্রকাশ করছেন।

৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রামকৃষ্ণ গুণ বলেন,
“পানিনিষ্কাশনের জন্য দ্রুত একটি কার্যকর ড্রেন নির্মাণ না হলে এই জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হবে।”

লোহার দোকানদার বাদল দাস জানান,“ময়লা পানির কারণে এই পট্টিতে ক্রেতা আসে না। প্রতিদিন দোকান খুলে লোকসান গুনতে হচ্ছে।”

ক্রেতা মনোয়ার হোসেন বলেন,“হাট ব্যবস্থাপনায় সঠিক পরিকল্পনার অভাবে আজ এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই।”

হাটের ইজারাদার আব্দুল কুদ্দুস সরকার বলেন,“হাট উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ থাকলেও কী কারণে কাজ শুরু হয়নি, সে বিষয়ে আমি অবগত নই।”

এ বিষয়ে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান বলেন,“নিমগাছী হাটের ইজারামূল্য ৩৩ লাখ ১২ হাজার টাকা। এর ২৫ শতাংশ হিসেবে ৮ লাখ ২৮ হাজার টাকা উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। হাটের উন্নয়নের জন্য একটি ড্রেন ও দুটি সিসি রাস্তা নির্মাণ প্রকল্প প্রস্তাব করা হয়েছে। বর্তমানে দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বাজারের পরিবেশ ও অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com